বাংলাদেশের আটটি দ্রুত বর্ধনশীল শহরে নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনব্যবস্থা উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ১২৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৮৭৮ কোটি টাকা।
এ প্রকল্পের আওতায় প্রায় ৯ লাখ মানুষ উন্নত ও নির্ভরযোগ্য পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন সুবিধা পাবে। প্রকল্পটির মাধ্যমে পানির অপচয় কমানো, অবকাঠামোর আধুনিকায়ন এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় পানি ও স্যানিটেশনব্যবস্থার সক্ষমতা বাড়ানো হবে। গতকাল বৃহস্পতিবার এডিবির ঢাকা অফিস...