বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক দুনিয়ায় এক ধ্রুবতারা, অমর সুরের জাদুকর ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। তার সুমধুর কণ্ঠের জাদুতে প্রজন্মের পর প্রজন্ম মেতে উঠেছে। চলচ্চিত্রে প্লেব্যাকের ক্ষেত্রে এক অবিসংবাদিত রাজত্ব তৈরি করেছিলেন তিনি। যা তাকে এনে দিয়েছিল অনন্য এক উচ্চতা। আজ এন্ড্রু কিশোরের জন্মদিন। প্রায় ১৫ হাজারের অধিক গানে কণ্ঠ দিয়ে বাংলা গান ও সিনেমার ইতিহাসকে সমৃদ্ধ করেছেন তিনি। তার গান শোনেননি, এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া অসম্ভব। মায়ের স্বপ্নপূরণ আর নিজের সাধনা দিয়ে তিনি হয়ে উঠেছিলেন এক জ...