কুমিল্লায় ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার কিশোরী ‘প্রেমিকা’ ও নিহতের বন্ধু আরিয়ানাকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে। চৌদ্দগ্রাম থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইন ঘটনা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও নিহতের পরিবার বলছে, সোমবার ভোররাতে এ ঘটনার সময় সিয়ামের বাড়িতে অবস্থান করছিল তার বন্ধু আরিয়...