শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী। মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে একটি দৃশ্যের শুটিংয়ের সময় ক্যামেরাসহ চিত্রগ্রাহক তার মুখের ওপর পড়ে যান। এতে নাকে আঘাত পেয়েছেন এই অভিনেত্রী। দুর্ঘটনার পর হাসপাতালে গিয়ে এক্স-রে করিয়েছেন তিনি। বর্তমানে ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন উর্বী।সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে জানিয়েছেন, দুর্ঘটনায় নাক ভাঙেনি, তবে বেশ ফুলে গেছে। শারীরিকভাবে কষ্টের মধ্যেও আবার শুটিংয়ে ফ...