সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত সৌদি আরামকোর প্রশাসনিক ভবন পরিদর্শন করেছেন রিয়াদ অঞ্চলের উপ-আমির প্রিন্স মোহাম্মদ বিন আবদুর রহমান বিন আবদুল আজিজ।ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় ভবনটির ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শন এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে তিনি সেখানে যান।সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৮ নভেম্বর ভবনটিতে হামলার চেষ্টার ঘটনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বাধা দেওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভবনের ওপর পড়ে। এতে ভবনটির কিছু অংশ...