ঢাকেশ্বরী
ঢাকার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ হিন্দু
ধর্মাবলম্বীদের মন্দির; এটি বাংলাদেশের জাতীয়
মন্দির হিসেবেও পরিচিত। এটি লালবাগ থানাধীন
পলাশী এলাকায় ঢাকেশ্বরী রোডে অবস্থিত। জনশ্রুতি
অনুযায়ী, রাজা বল্লাল সেন
বুড়িগঙ্গাপাড়ের জঙ্গলে দেবী দুর্গার একটি
মূর্তি পান এবং সেখানে
মন্দির নির্মাণ করেন। বর্তমান মূল মন্দিরটি পরে
পুনর্নির্মিত হয়েছে। মন্দির-কমপ্লেক্সে রয়েছে অন্তর্বাটি ও বহির্বাটি, প্রধান
মন্দির, চারটি শিবমন্দির, পুস্তকাগারসহ অন্যান্য স্থাপনা।