পর্যটকের ক্রমবর্ধমান চাপ সামাল দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে ‘প্রস্থান কর’ নামে পরিচিত আন্তর্জাতিক পর্যটক কর তিন গুণ বাড়িয়েছে জাপান। আগে এই করের পরিমাণ ছিল ১ হাজার ইয়েন। এখন তা বাড়িয়ে ৩ হাজার ইয়েন করা হয়েছে। জাপান ত্যাগকারী সব ভ্রমণকারীর ক্ষেত্রেই এই কর প্রযোজ্য হবে। অর্থাৎ বিদেশি পর্যটক ও জাপানি নাগরিক, উভয়কেই এই কর দিতে হবে।বিমান ও প্রমোদতরির টিকিটের মূল্যের সঙ্গে এই কর স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকবে। ফলে দেশ ছাড়ার সময় বিমানবন্দর বা সমুদ্রবন্দরে আলাদা করে কোনো অর্থ পরিশোধ করতে হবে না।সাম্প্রতিক বছরগু...