প্রতিদিন সকালে কাঁধে কালো ব্যাগ, হাতে কলম ও নোটপ্যাড নিয়ে বাড়ি থেকে বের হন। কখনো শহরের অলিগলি, কখনো গ্রামের মেঠোপথ, কখনো হাটবাজার কিংবা সরকারি-বেসরকারি দপ্তর—সংবাদের খোঁজে ছুটে চলেন এক জায়গা থেকে অন্য জায়গায়। বয়সের ভার, সংসারের অভাব-অনটন, অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী স্ত্রীর পাশাপাশি ছোট মেয়ের দায়িত্ব—সবকিছু সামলেই চলছে তার জীবন। দীর্ঘ ২৮ বছরের সাংবাদিকতা জীবনে তার সঙ্গী হয়নি কোনো মোটরসাইকেল কিংবা সাইকেল। পায়ে হেঁটেই তথ্য সংগ্রহ করে সাংবাদিকতা করে যাচ্ছেন দিনাজপুরের বিরামপুরের প্রবীণ সাংবাদিক আজহ...