হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের আসন্ন রথযাত্রা উৎসব যাতে নির্বিঘ্নে, সুচারুভাবে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সেজন্য এবারও বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন তিনি।রুহুল কবির রিজভী বলেছেন, কেউ যেন কোনো উস্কানিতে দেশের হাজার বছরের ঐতিহ্যকে কলঙ্কিত না করতে পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হব...