ইরানকে ঘিরে
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যে কুয়েতের সঙ্গে বিস্তৃত প্রতিরক্ষা
চুক্তি নিয়ে আলোচনা করছে পাকিস্তান। আলোচনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র জানিয়েছে, জ্বালানি খাতে
সহযোগিতা ও বিনিয়োগের বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে সেনা, যুদ্ধবিমান,
ড্রোন এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ বিভিন্ন সামরিক সহায়তা চাচ্ছে কুয়েত।
তবে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সূত্রগুলোর
ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার কারণে সম্ভাব্য এই চুক্তি
বাস্তবায়ন জটিল হ...