ইরানের বিরুদ্ধে
যুদ্ধে গত ১ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের খরচ হয়েছে ৩৮ বিলিয়ন
ডলারের বেশি। যুদ্ধের তীব্রতার ওপর নির্ভর করে এ ব্যয় প্রতি মাসে আরও ৩ বিলিয়ন
ডলার বা তার বেশি বাড়তে পারে। মঙ্গলবার প্রকাশিত মার্কিন কংগ্রেসের নির্দলীয় বাজেট
কার্যালয়ের এক মূল্যায়নে জানানো হয়েছে এ তথ্য।
বাজেট কার্যালয়
জানিয়েছে, যুদ্ধের কারণে ২০২৭ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত যুক্তরাষ্ট্রে
মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকতে পারে। আগে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তার তুলনায় মূল্যস্ফীতি প্রায় শূন্য দশমিক...