বাগেরহাটের ফকিরহাটে প্রতিবেশির বসতঘরে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন আলী মুসা শেখ (৪২) এক যুবক। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতবাড়ি পুড়ে যায়। নিহত আলী মুসা শেখ একই গ্রামের মৃত আজিত শেখের ছেলে।স্থানীদের ভাষ্য, দুপুরে হঠাৎ লিয়াকত শেখের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রতিবেশী আলী মুসা শেখ। গুরুতর আহত অবস্থায় তাকে...