নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ অবস্থায় থাকা তিন বোনের চলাচলের পথ খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের উদ্যোগ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যস্থতায় বৃহস্পতিবার এ বিরোধের সমাধান হয়।এতে দীর্ঘদিন পর স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ ফিরে পেয়েছেন শারীরিক প্রতিবন্ধী এক নারীসহ তিন বোন।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি পরিবারে কামাল হোসেনের সঙ্গে তার তিন বোন আসমা, মুনিরা ও এক শারীরিক প্রতিবন্ধী বোনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যা...