সৌদি আরব ‘প্যাকেজ ভিসা’ নামে একটি নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে, যার মাধ্যমে ট্যুর বুকিংয়ের সঙ্গে একীভূত হলো ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া। বাংলাদেশসহ নির্বাচিত কিছু দেশে অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের মাধ্যমে বর্তমানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরবর্তী সময়ে এটি আরও বিস্তৃত পরিসরে চালু করা হবে।আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয় বলে সৌদি ট্যুরিজম অথোরিটির বাংলাদেশের পিআর এজেন্সি ট্রিউন গ্রুপ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ, সুবিধাজনক করা...