ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা জানিয়েছিলেন, নতুন কোনো কর বৃদ্ধি না করেই বাজেট প্রণয়ন করা হয়েছে। তবে বাস্তবে কোনো ধরনের ঘোষণা ছাড়াই পৌরসভার হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পৌরবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের চকপাড়া মহল্লার বাসিন্দা মো. আব্দুস সাত্তার জানান, ২০২৫-২৬ অর্থবছরে তার পৌর কর ছিল ১৯৮ টাকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ওই...