১৮৪৮ সালে এন পি পোগোজ ঢাকায় দেশের
প্রথম বেসরকারি স্কুল হিসেবে ‘পোগোজ অ্যাংলো ভার্নাকুলার স্কুল’ প্রতিষ্ঠা করেন। ১৮৬৭
সালে ৫০০ ছাত্র নিয়ে এটি বাংলার বৃহত্তম স্কুলে পরিণত হয়। ১৮৭১ সালে মোহিনীমোহন দাস
এর মালিকানা নেন। স্যার কে জি গুপ্ত, ড. পি কে রায় ও প্রফুল্লচন্দ্র ঘোষের মতো বহু
বিখ্যাত ব্যক্তি এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ছাত্র ছিলেন।