ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হবে কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষা। নতুন শিক্ষাক্রমে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমান গুরুত্ব পাবে সংস্কৃতি, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম। ধাপে ধাপে যুক্ত হবে তৃতীয় ভাষা শিক্ষাও।প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।আজ বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব বলেছেন। সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার বিভিন্ন প্রস্তুতির কথা...