বিডি ক্রিয়েশন লিমিটেডের কর্মীদের ‘পেরোল ব্যাংকিং’ সেবা দেবে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকার গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় বিডি ক্রিয়েশনের কর্মীরা স্যালারি অ্যাকাউন্ট, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লোন, ক্রেডিট কার্ড, ‘প্রাইমপে’র মাধ্যমে স্বয়ংক্রিয় বেতন পরিশোধসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং বিডি ক্রিয়েশনের চেয়ারম্যান ও সিইও বেলাল হোসেন। অনুষ্ঠানে বি...