পা ফুলে যাওয়াকে চিকিৎসাবিজ্ঞানে ‘পেরিফেরাল এডিমা’ বলা হয়। রক্তনালির বাইরে টিস্যুতে অতিরিক্ত তরল জমলে এ সমস্যা দেখা দেয়।
হৃদযন্ত্রের অকার্যকারিতা, কিডনি বা লিভারের রোগ, অ্যালবুমিন কমে যাওয়া, লিম্ফ নালির সমস্যা কিংবা শরীরে লবণ-পানি জমার কারণে দুই পা ফুলতে পারে। দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকা, গর্ভাবস্থা, অতিরিক্ত লবণ খাওয়া ও শিরার দুর্বলতাও এর কারণ।
অপরদিকে এক পা ফুললে তা ডিপ ভেইন থ্রোম্বোসিস (DVT), সংক্রমণ, লিম্ফেডিমা, শিরার দুর্বলতা, আঘাত কিংবা টিউমার বা সিস্ট এর কারণে হতে পারে। DVT থেকে ফুসফুস...