পাবনা সদর উপজেলার দুবলিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পরপর দুটি পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দুবলিয়া বাজারের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয় লক্ষ্য করে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। বোমা দুটি কার্যালয়ের বাইরের বারান্দার দেয়ালে আঘাত হানলে সেখানে সামান্য আগুন ধরে যায়। তবে আগুন ভেতরে ছড়ি...