আটলান্টিকের তীরে এক গ্রাম পেগিজ কোভ। জেলেপাড়া, বিখ্যাত
এক বাতিঘর আর প্রাচীন সব পাথরের জন্য তার আলাদা নাম। লিখেছেন এলিজা বিনতে এলাহী
সকালে বন্ধু সেলিনা খুদেবার্তায় জানাল, আজ বিকালে আমাদের
গন্তব্য পেগিজ কোভ। তার কথায় হ্যালিফ্যাক্স শহরে এসে যদি পেগিজ কোভ না দেখা হয়, তবে
নাকি হ্যালিফ্যাক্স ভ্রমণ পূর্ণাঙ্গ হয় না। কিন্তু পেগিজ কোভ আবার কেমন নাম?
তার আগে সেলিনার পরিচয়টা দেওয়া দরকার। আমার ছেলেবেলার
বন্ধু। পরিবার নিয়ে বাস করে হ্যালিফ্যাক্স শহরে।
কানাডার পূর্ব উপকূলে, আটলান্টিক মহাসাগরের গা ঘেঁষে...