শৈশবে
এশীয় বংশোদ্ভূত কাউকে ব্রিটেনের লেখক হিসেবে দেখতে
অভ্যস্ত ছিল না সেখানকার
সমাজ। অথচ শর্পশায়ারের ওয়েলিংটন
থেকে উঠে আসা নাদিয়া
শিরিন সেই ধারণা ভেঙে
পেঙ্গুইন থেকে একের পর
এক ছবির বই প্রকাশ
করেছেন। তার মনে হয়,
পরিবারের বইপ্রেমই তাকে সাহস দিয়েছে।
আশির দশকে বেড়ে ওঠা
নাদিয়া বলেছেন, ‘লেখক মানে তখন
আমার মা-বাবার মতো
মানুষ ছিল না। দক্ষিণ
এশীয় হলে পড়াশোনা করে
ডাক্তার, ল ইয়ার বা
অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পরামর্শই মিলত।’ কিন্তু ছোটবেলা থেকেই পড়ার অভ্যাস তার জীবন বদলে
দেয়। প্রত...