আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নির্ধারিত বোনাস ও বকেয়া পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জের মিরতিংগা চা বাগানের শ্রমিকরা মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।আজ বুধবার সকাল ১০টা থেকে মিরতিংগা চা বাগানের ফ্যাক্টরির অভ্যন্তরে শ্রমিকদের এই স্বতঃস্ফূর্ত কর্মসূচি শুরু হয়।কর্মসূচিতে বিক্ষুব্ধ শ্রমিক নেতারা জানান, তাদের ন্যায্য দাবি আদায়ে মালিকপক্ষের কোনো প্রকার টালবাহানা বা অজুহাত মেনে নেওয়া হবে না।নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ পূজার বোনাস ও বকেয়া পাওনা বুঝে না নিয়ে আমরা কর্মস্থলে ফিরব না। দাবি...