গোপালগঞ্জের কাশিয়ানীতে আবু আলম নামে পুলিশের এক পরিদর্শককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন মিছিলকারীরা। তিনি বরগুনা জেলা থেকে কাশিয়ানীতে দায়িত্ব পালন করতে এসেছিলেন। এ ঘটনায় কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।আজ বুধবার সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের পাইলট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের ক...