গোপালগঞ্জ সদরের রঘুনাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের লাঠির আঘাতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।আজ শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার রঘুনাথপুর এলাকার বুড়িমার গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় টহল পুলিশের একটি দল মিছিলে বাধা দিতে গেলে মিছিলকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে পু...