‘সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে’ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, এ ধরনের বক্তব্য আইনের শাসন, সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের মূলনীতির পরিপন্থী।আজ সোমবার সন্ধ্যায় আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত এক বার্তায় এ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়।এতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পদে থাকা একজন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য শুধু অগ্রহণযোগ...