২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর খাতা পুনর্মূল্যায়নের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আজ শনিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৭ নভেম্বর পর্যন্ত।এরপর বুয়েটের কাছ থেকে আবেদনকৃত ডাটা গ্রহণ করা হবে ৮ নভেম্বর। কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্যসংবলিত তালিকা ও বিষয়ওয়া...