বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের গুরুত্ব নিয়ে নতুন করে বলার খুব বেশি প্রয়োজন নেই। গত চার দশকে এই শিল্প দেশের অর্থনীতির সবচেয়ে বড় রূপান্তরগুলোর একটি ঘটিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ প্রায় ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা মোট রপ্তানি আয়ের ৮১ দশমিক ৪৯ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরেও মোট রপ্তানির ৮০ দশমিক ৬২ শতাংশ এসেছে এ খাত থেকে। অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ এখনো মূলত একটি গার্মেন্টসনির্ভর অর্থনীতি।
কর্মসংস্থানের দিক থেকেও এই শিল্পের গুরুত্ব অসাধারণ। তৈরি পোশাক খাতে প...