সাফল্যের নেশা, ক্ষমতার মোহ আর আত্মপ্রবঞ্চনার আড়ালে মানুষ কি একসময়
হারিয়ে ফেলে প্রকৃত সত্তা? জীবনের শেষ প্রান্তে এসে অতীতের মুখোমুখি দাঁড়িয়ে সেই প্রশ্নের
উত্তর খুঁজতে মঞ্চে আসছে ‘পিয়ারু গাজির গল্পের দেশ’। নরওয়ের প্রখ্যাত নাট্যকার
হেনরিক ইবসেনের কালজয়ী নাটক ‘পিয়ের গিন্ট’ অবলম্বনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড
পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় প্রাধান্য পাবে মানবজীবনের উচ্চাকাঙ্ক্ষা,
কল্পনা, আত্মপ্রবঞ্চনা, অপরাধবোধ ও পরিচয়ের সংকট। নাট্যকার ড. শাহমান মৈশানের রচনা
এবং অধ্যাপক ড. আহমেদুল ক...