চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়া চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।আজ শনিবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে নেওয়ার কথা স্বীকার করেছেন পিন্টু দাস। ভুক্তভোগী রাসেল খানের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।এর আগে গত ২০ আগস্ট থেকে স্ত্রী ও দুই সন্তানসহ...