নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের রাউতাড়া (গাবতলী) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো রামদা, একটি হাসুয়া ও একটি ছুরি জব্দ করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত মন্টু বসির খাঁর ছেলে রেজাউল ইসলাম (৫৫), একই উপজেলার চক গোয়ালী গ্রামের আমজাদ হোসেনের ছেলে রিমন হোসেন (২৫) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার বাবু মিয়ার ছেলে সাগর (৩০)।থানা-পুলিশ সূত্রে জ...