বিশ্বকাপ ফাইনালটাই কী আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ? ওলে, ক্লারিন, টিওয়াইসির মত আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন। এখনই মেসি অবসর নিচ্ছেন না বলে জানিয়েছিল তারা। এর মাঝেই মেসির কাছের মানুষদের একজন লিয়ান্দ্রো পারেদেস ফাটালেন বোমা।গতকাল কোপা সুদামেরিকানা প্লে–অফ ম্যাচে বোকা জুনিয়র্সের জয়ের পর মিক্সড জোনে পারেদেসের কাছে জানতে চাওয়া হয় মেসির ভবিষ্যৎ নিয়ে। মেসির সঙ্গে একটা সময় পিএসজিতে খেলা পারদেস বলেছেন,‘ এটা কষ্টের। কারণ, পুরো বিশ্বকাপে আমরা যেমনটা বলে এসেছি, আমরা চা...