পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা
নেবে বাংলাদেশ। এজন্য দুই পক্ষ একটি চুক্তিতে সই করেছে।
কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতায় এই চুক্তি সইয়ের খবর আজ
শনিবার বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া হয়েছে।
বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক
উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনীতিবিষয়ক আন্ডার
সেক্রেটারি জ্যাকব হেলবার্গ চুক্তিপত্রে সই করেন।
কূটনৈতিক সূত্র জানায়, ১৯৮১ সালে জিয়াউর রহমানের শাসনামলে শুরু
হওয়া পারমাণবিক সহযোগিতা উদ্যোগে...