গোপালগঞ্জে একটি সাবমারসিবল পাম্পের পাইপে আগুন ধরিয়ে দিলে জ্বলে উঠছে আগুন। পানির সঙ্গে গ্যাস বের হওয়ায় এমন ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের। ঘটনাটি পরীক্ষার জন্য বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানিয়েছেন তারা। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, তিনি বিষয়টি সরেজমিনে দেখে পরবর্তী পদক্ষেপ নেবেন।জানা গেছে, উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের ভাসাই বাজারে মাছবাহী বিভিন্ন গাড়িতে পানি সরবরাহের জন্য প্রায় এক বছর আগে ২৮০ ফুট গভীর একটি সাবমারসিবল পাম্প বসান হার্ডওয়্যার ব্যবসায়ী কামরুল শেখ।গত এক সপ্তাহ ধ...