দক্ষিণ-পূর্ব এশিয়ার বাইরে অবস্থানের কারণে আসিয়ানের সদস্য হতে পারবে না বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি
(পিএনজি)। শুক্রবার
আসিয়ানের মহাসচিব কাও কিম হোর্ন বলেছেন, বর্তমান সনদ অনুযায়ী জোটের আর সম্প্রসারণ হবে না। তিমুর-লেস্তেই হবে সর্বশেষ সদস্য।
ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ১০ম আসিয়ান মিডিয়া ফোরামে কাও বলেছেন, আসিয়ান সনদ অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত ১১টি দেশই সদস্য হওয়ার যোগ্য। বাংলাদেশ ও পিএনজি সেই ভৌগোলিক অঞ্চলের বাইরে।
আসিয়ান সনদে নতুন সদস্য হওয়ার একটি শর্ত হলো, সংশ্লিষ্ট দেশকে...