দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত ও পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।তিনি বলেছেন, ‘একবার খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল কিংবা জলাশয় যাতে পুনরায় দখল হয়ে না যায়, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।’আজ শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী মহানন্দা নদী এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেছেন প্রতিমন্ত্রী। আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ জ...