বাংলাদেশে টেকসই নগর স্যানিটেশন ও পানি ব্যবস্থাপনা জোরদার এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে হয়ে গেল দুদিনের ‘অ্যানুয়াল পার্টনার্স ওয়ার্কশপ ২০২৬’। এসএনভির আয়োজনে গত রবি ও সোমবার ‘সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেলস’ প্রকল্পের আওতায় গাজীপুরের একটি রিসোর্টে আয়োজন করা হয়েছিল এ কর্মশালার। এতে অংশ নেন পৌরসভার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের প্রতিনিধিরা।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল, বিভিন্ন পৌরসভার অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরা, কার্যকর সমাধান বিনিময়, প্রকল্পের ম...