মাদারীপুরের শিবচরে বালতির পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।মৃত শিশুর নাম সাইমা। শিশুটি উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি গ্রামের সাইফুল শিকদারের মেয়ে।পরিবারের সদস্যরা জানান, আজ বিকালে সাইমা বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে ঘরের ভেতরে থাকা পানিভর্তি একটি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে পানিভর্তি বালতি...