আফ্রিকা কাপ অব নেশনস (আফকন)-এ অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (ক্যাফ)। ২০২৭ আসর থেকেই টুর্নামেন্টে ২৪টির পরিবর্তে অংশ নেবে ২৮টি দল।দক্ষিণ আফ্রিকায় বুধবার এক সংবাদ সম্মেলনে ক্যাফ সভাপতি পাত্রিস মোৎসেপে এই সিদ্ধান্তের কথা জানান, 'আরও বেশি দেশকে মহাদেশীয় এই আসরে খেলার সুযোগ করে দিতেই দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'২০২৭ সালের ১৯ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত যৌথভাবে আফকনের আয়োজন করবে কেনিয়া, উগান্ডা ও তানজানিয়া।২০১৯ সালে মিসরে অনুষ্ঠিত আসর থে...