অপহরণের পর নৃশংস নির্যাতন, দেওয়া হয় গায়ে আগুন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রায় দুই মাস। কিন্তু বাঁচানো যায়নি ভারতের পাঞ্জাবের পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনজিৎ কৌরকে (২৮)।চণ্ডীগড়ের সরকারি হাসপাতাল পোস্ট-গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে গত ২৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় পুলিশ।মনজিতের মায়ের দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই শুভি ও পিন্ডা নামের দুই পরিচিত ব্যক্তি চণ্ডীগড়ের সেক্টর ৩৪-এর...