এ যেন এক ব্যতিক্রমী আয়োজন। টাঙ্গাইলের মির্জাপুরে প্রকৃতি সংরক্ষণ ও ঐতিহ্য রক্ষায় বটগাছ ও পাকুড় গাছে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বর-কনে মানবজাতির নয়। তবে বিয়ের আয়োজন হয়েছে বড়োসড়ো। এই বিয়ে ঘিরে এলাকার মানুষের মধ্যে সাজসাজ রব উঠেছে।জানা গেছে, এই বিয়ের বর তীর্থ শিকদার একটি পাকুড় গাছ এবং কনে শুক্লা সরকার একটি বটগাছ।আজ শুক্রবার সনাতন ধর্মীয় রীতি মেনে এই বিয়ে হয়েছে। এ বিয়ে মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে।এলাকাবাসী জানান, রুহিৎপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো একটি বট ও একটি পাকুড় গাছ...