তুরস্ক সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।স্থানীয় সময় শনিবার ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসে।যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়েছে, পাকিস্তান ও তুরস্ক পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। একই সঙ্গে দুই দেশ আ...