পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জিয়ারত জেলায় সন্ত্রাসী হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) রয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে ১৫ জন সন্ত্রাসীকে হত্যা করেছে সরকারি বাহিনী।মঙ্গলবার ভোররাতে মাঙ্গি ড্যাম এলাকার একটি পুলিশ পোস্টে এ হামলার ঘটনা ঘটে।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, সশস্ত্র হামলাকারীরা গভীর রাতে পুলিশ পোস্টে অতর্কিত হামলা চালায়। পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুললেও একপর্যায়ে হামলাকারীরা পোস্টে প্রবেশ...