বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে সৃষ্ট মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বার্তায় এ শোক প্রকাশ করেন তারা।আসিফ আলী জারদারি বলেছেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে পাকিস্তান। প্রেসিডেন্ট শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য ও ক্ষতিগ্রস্ত সবার মঙ্গল কামনা করেছেন।প্রধানমন্ত্রী...