দুপুরের খাবারের পর কিংবা টানা কয়েক ঘণ্টা কাজের শেষে চোখ ভারী হয়ে আসে। কমে যায় মনোযোগ, ধীর হয়ে পড়ে কাজের গতি। এমন পরিস্থিতিতে অনেকেই চা-কফি পান করেন, কেউ আবার একটু হাঁটাহাঁটি করেন। তবে ক্লান্তি কাটিয়ে কাজে মনোযোগ ফেরাতে আরেকটি উপায় হতে পারে অল্প সময়ের ঘুম, যাকে বলা হয় ‘পাওয়ার ন্যাপ’। দিনের ব্যস্ততার মধ্যে মাত্র ১০ থেকে ২০ মিনিটের এই ঘুম শরীর ও মস্তিষ্ককে কতটা চাঙা করতে পারে?অল্প ঘুমেই ফিরতে পারে মনোযোগপাওয়ার ন্যাপ হলো মূলত দিনের বেলায় অল্প সময়ের জন্য ঘুমিয়ে নেওয়া। এর উদ্দেশ্য দীর্ঘ সময় ঘুমানো নয়,...