রাজধানী ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে এ বিপর্যয় ঘটে। মেঘনাঘাট হরিপুর জাতীয় গ্রিড লাইন বিকল হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর ১২টা ৪৩ মিনিটে অনাকাঙ্ক্ষিতভাবে এ বিপর্যয় ঘটে। এতে ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্...