সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে ইরানের উপর চাপ বাড়াল আন্তর্জাতিক মহল। ব্রিটেনসহ ৩২টি দেশ যৌথ বিবৃতিতে তেহরানকে অবিলম্বে মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ এবং নির্বিচারে আটক ব্যক্তিদের মুক্তির আহ্বান জানিয়েছে।বুধবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ভিন্নমত স্তব্ধ করা, মানুষকে ভয় দেখানো কিংবা মানবাধিকার প্রয়োগের কারণে শাস্তি দিতে মৃত্যুদণ্ডের ব্যবহার কোনোভাবেই ন্যায্য হতে পারে না। ইরানের মানুষকে ভয়ভীতি ছাড়াই মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার দিতে হবে। বিবৃতিতে ইউরোপীয়...