নেপালের ৬ হাজার ১১৯ মিটার উচ্চতার লবুচে ইস্ট পর্বতশৃঙ্গে সফলভাবে আরোহণ করেছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) তিন সদস্য। ১৪ নভেম্বর বিখ্যাত নেপালি পর্বতারোহী ও গাইড তাশি গ্যালজেন শেরপার নেতৃত্বে এই অভিযানে সফলভাবে চূড়ায় পৌঁছান প্রকৌশলী কাওছার রূপক, ডা. শাহনাজ আক্তার ও শামীম সাব্বির। ‘লবুচে ইস্ট অভিযান ২০২৬’-এ অংশ নিতে দলের সদস্যরা ঢাকা থেকে বিভিন্ন সময়ে নেপালের উদ্দেশে যাত্রা করেন। ৭ নভেম্বর ফাকদিংয়ে একত্রিত হওয়ার পর শুরু হয় তাদের মূল অভিযান। নামচে বাজার, ফোর্চে, ডিংবোচে...