দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার সব প্রস্তুতি নিয়েছিলেন সাইফুল ইসলাম। বুধবার বাংলাদেশে ফেরার কথা ছিল তার। কিন্তু তার আগের দিন হঠাৎ স্ট্রোক করে লিসবনের একটি হাসপাতালে মারা যান তিনি।
পর্তুগালের বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়। প্রায় ১৫ বছর ধরে তিনি বসবাস করছিলেন ইউরোপে। দীর্ঘদিন কাগজপত্রহীন অনিশ্চিত জীবন ও নানা প্রতিকূলতার পর সম্প্রতি বৈধ রেসিডেন্সি পান পর্তুগালে।
স্বজন ও পরিচিতজনদের ভাষ্য, নতুন জীবনের স্বপ্ন নিয়ে কিছুদিন আগে পা...