আগামী মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ডেবিট কার্ড ইস্যু করা হবে। এ কার্ডের মাধ্যমে প্রবাসীরা দেশে-বিদেশে বিভিন্ন বিশেষ সুবিধা পাবেন।আজ শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কার্ড–সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বিষয়টি জানান।তিনি জানালেন, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন এব...